আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা! আগামীকাল ১১ জুন থেকে পর্দা উঠতে যাচ্ছে ক্রীড়া বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও মর্যাদাকর আসর ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর। ফুটবল ইতিহাসের বৃহত্তম এই মহাযজ্ঞ যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। দীর্ঘ ৪০ দিনের ফুটবল যুদ্ধ শেষে আগামী ১৯ জুলাই শিরোপা নির্ধারণী মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির (FIFA World Cup 2026 Full Schedule and Fixtures PDF)। চলুন ফুটবলপ্রেমীদের জন্য এক নজরে দেখে নেওয়া যাক ২৩তম বিশ্ব আসরের যাবতীও খুঁটিনাটি ও ফিফা বিশ্বকাপ ২০২৬ সময়সূচি (FIFA World Cup 2026 Schedule Bangladesh Time)।
উদ্বোধনী ম্যাচ ও মেগা ফাইনালের ভেন্যু আপডেট (World Cup 2026 Opening Match and Final Venue)
ফুটবল ইতিহাসের চেনা আঙিনা মেক্সিকোর ঐতিহ্যবাহী 'মেক্সিকো সিটি স্টেডিয়াম' বা এস্তাদিও আজতেকাতে আগামীকাল ১১ জুন (বাংলাদেশ সময় ১২ জুন) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, আগামী ১৯ জুলাই শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে, যা বিশ্বকাপের সময় 'নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম' নামে পরিচিত হবে।
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কয়েকটি তারিখ ও ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের সময়সূচি (FIFA World Cup Knockout Stage Dates) নিচে তুলে ধরা হলো:
- গ্রুপ পর্ব (Group Stage): ১১ জুন থেকে ২৭ জুন।
- রাউন্ড অব ৩২ (Round of 32): ২৮ জুন থেকে ৩ জুলাই (এবারই প্রথম ৪৮ দলের কারণে এই পর্ব যুক্ত হয়েছে)।
- রাউন্ড অব ১৬ (Round of 16): ৪ জুলাই থেকে ৭ জুলাই।
- কোয়ার্টার ফাইনাল (Quarter-finals): ৯ জুলাই থেকে ১১ জুলাই।
- সেমিফাইনাল (Semi-finals): ১৪ জুলাই ও ১৫ জুলাই।
- ফাইনাল (World Cup Final): ১

No comments:
Post a Comment